• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জ-পাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরা টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির সুইস গেট টাঙ্গাইলের কান্দাপাড়ায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান, সাজা ১১ জনের টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম

টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সুমন মিয়া, টাঙ্গাইল:
টাঙ্গাইলে ‘প্রতিযোগিতা আইন ২০১২ ও এর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডাদের দায়িত্ব এবং ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আখতারুজ্জামান তালুকদার বলেন, ‘বাজার ব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে, অবশ্যই কোনো ধরনের সিন্ডিকেট নয়। ব্যবসা-বাণিজ্যে যেকোনো ধরনের সিন্ডিকেট, মনোপলি বা কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধে প্রতিযোগিতা আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ব্যবসায়ী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইসতিদার আলম, কমিশনের সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না প্রমুখ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক বলেন, টাঙ্গাইলের ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বাজারে কোনো ধরনের অসাধু প্রতিযোগিতা যাতে তৈরি না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে আইন মেনে সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
মুক্ত আলোচনা পর্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বর্তমান চিত্র, বাজার মনিটরিং এবং প্রতিযোগিতা আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা বাজারে সুস্থ ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিয়মিত তদারকির ওপর জোর দেন।
মতবিনিময় সভায় জেলা শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং অংশীজনরা(স্টেকহোল্ডার) অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category