নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের ভিত্তিতে সিআর মামলা নং-৩২১/১০ (গুলশান)-এর আসামি মোঃ লুৎফর রহমান (পিতা—মোঃ আব্দুল মালেক খন্দকার), সাং—ধানগড়া এবং সিআর মামলা নং-২০৫/২০২৬-এর আসামি মোঃ সজিবুর রহমান (পিতা—মোঃ আব্দুর রশিদ), সাং—বেড়া বাজুয়া, উভয় থানা—রায়গঞ্জ, জেলা—সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।