• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক দুইবারের ইউপি সদস্য এবং ২০১৬ সালে বিএনপি মনোনীত ও ধানের শীষ প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মরহুম আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর।
এ উপলক্ষে মরহুম আবু সাঈদ ভূঁইয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় সলঙ্গার জজ্জালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভি.পি. আয়নুল হক, জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মতিউর রহমান সরকার, সাবেক সভাপতি, সলঙ্গা থানা বিএনপি ও সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি; জনাব মোঃ আব্দুল আলিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি ও শিল্পী ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নাজমুল হুদা, সাবেক সভাপতি, ঘুড়কা ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ গোলাম সারোয়ার দুলাল, সাবেক সাধারণ সম্পাদক, ঘুড়কা ইউনিয়ন বিএনপি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম আবু সাঈদ ভূঁইয়ার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা স্মরণ করতেই এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী এবং মরহুমের স্বজনদের উপস্থিত ছিলেন ।
স্মরণসভা শেষে মরহুম আবু সাঈদ ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category