• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত টাঙ্গাইলে কালভার্ট থেকে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু বাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর বাগমারায় মসজিদে নামাজ পড়তে গিয়ে ব্যাগ হারালেন এক ব্যক্তি সিসিটিভি ক্যামেরায় সনাক্তের চেষ্টা  টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯ সলঙ্গায় বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মিজানুর রহমান (এমএ), আলোচনায় আরও কয়েকজন

রায়গঞ্জের নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

Reporter Name / ৭১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাকচাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। এ সময় তার বহন করা একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রশিদ জানান, নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category