• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জ-পাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরা টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির সুইস গেট টাঙ্গাইলের কান্দাপাড়ায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান, সাজা ১১ জনের টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম

রায়গঞ্জ-পাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরা

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে জেলা শহর সিরাজগঞ্জে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পাঙ্গাসী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ, ভাঙাচোরা অংশ ও অসমতল রাস্তায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
বিশেষ করে পাঙ্গাসী বাজার ও আশপাশের এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলে দেখা দিয়েছে নানা সমস্যা। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে পানি ও কাদার সৃষ্টি হয়ে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এতে পথচারী, যাত্রী, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বেড়ে যায়।
এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। রাস্তার খারাপ অবস্থার কারণে তাদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেক সময় ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সড়কটি রায়গঞ্জ উপজেলা ও সিরাজগঞ্জ শহরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হওয়ায় এর দ্রুত সংস্কার প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু হবে এবং নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category