• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

রায়গঞ্জে নারীর ঘর থেকে মসজিদের ইমাম আটক এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ৪৪৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে এক নারীর ঘর থেকে স্থানীয় একটি মসজিদের ইমামকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইলপাড়া)-এর ইমাম মো. সেলিম মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাঁকে আটক করেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লি জানান, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এমন ঘটনায় তাঁরা বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয়দের দাবি, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা চলছিল।
এ বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, “গত দেড় মাস ধরে আমাদের মুঠোফোনে যোগাযোগ ছিল। পরে তাঁর সঙ্গে দেখা করতে ওই বাসায় যাই। এরপর স্থানীয় লোকজন আমাকে আটক করেন।”
অন্যদিকে শানু বেগম বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমি তাঁকে বিয়ে করতে চাই।”
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও, এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে ঘটনাটির বিষয়ে পুলিশি তদন্ত বা আইনগত কোনো পদক্ষেপ শুরু হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category