• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সলঙ্গায় মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের সলঙ্গায় মাহমুদপুর বাজার সংলগ্ন মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার পরিচালক আনিসুর রহমান এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২.৩০টায় সলঙ্গা বাজার থানামোড়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকা অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নিজ এলাকায় একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, এসব অপপ্রচারের কারণে তার দীর্ঘদিনের অর্জিত সামাজিক, পেশাগত ও প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে চালানো এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষক আনিসুর রহমান।

এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান। সংবাদ সম্মেলনে সলঙ্গা অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category