• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

‘নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—এই প্রত্যয় ব্যক্ত করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাও. আব্দুল করিম সিরাজী। তিনি বলেন, শুধু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণের কল্যাণে আগেই উন্নয়ন ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করতে চান তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী মাও. আব্দুল করিম সিরাজী ধুবিল ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক পরিবর্তন নিয়ে তার বিভিন্ন পরিকল্পনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, ধুবিল ইউনিয়নের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট মেরামত ও সংস্কারের কাজ চলমান রয়েছে বলে দাবি করেন।

ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো উন্নয়নের বিষয়ে আব্দুল করিম সিরাজী বলেন, ধুবিল ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এসব কাজে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৭টি মসজিদ, ৪টি মাদ্রাসা ও ৬৭টি অজুখানা নির্মাণ করা হয়েছে বলে তিনি দাবি করেন। বাকি কাজও পর্যায়ক্রমে চলছে।

গৃহহীন ও অসহায় মানুষের জন্য ৫০টির বেশি ঘর নির্মাণ করা হয়েছে এবং আরও দুই শতাধিক দরিদ্র পরিবারের ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। এছাড়া অসহায়-দুস্থ মানুষের জন্য ৯ শতাধিক টিউবওয়েল স্থাপন করা হয়েছে বলে দাবি করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

বেকারত্ব দূরীকরণে দরিদ্র ও অসহায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গবাদিপশু, হাঁস-মুরগি, সেলাই মেশিন ও বিভিন্ন ধরনের যানবাহন বিতরণের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মৃত ব্যক্তির গোসল, কাফন-দাফন ও কবর খননের ব্যবস্থা চালু রয়েছে। পাশাপাশি অসহায়-দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

ধর্মীয় শিক্ষার প্রসঙ্গে মাও. আব্দুল করিম সিরাজী বলেন, স্থানীয় ওলামায়ে কেরামের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে বয়স্কদের জন্য রাতে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য প্রতিটি গ্রামে মোয়াল্লেমাদের মাধ্যমে তালিম ও তারবিয়াত কার্যক্রমও চলছে।

তিনি বলেন, “আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক ও নাগরিক সব সুযোগ-সুবিধা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বণ্টন করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নয়ন ও জনকল্যাণমূলক সব কার্যক্রম জনগণের প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। নির্বাচিত হওয়ার পর নয়, আগেই উন্নয়নমূলক কাজগুলো স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে চাই। এ জন্য ধুবিল ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মতবিনিময় শেষে তিনি ধুবিল ইউনিয়নের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনস্বার্থে কাজ করার তৌফিক কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category