• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুঁইয়াগাতী বাজার বাসস্ট্যান্ড চত্বরে চা-প্রেমীদের জন্য গড়ে উঠেছে ব্যতিক্রমী চায়ের আয়োজন ‘চা অঙ্গন’। এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু চা পাওয়া যাচ্ছে, যা ইতোমধ্যে স্থানীয় চা-প্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
‘চা অঙ্গন’-এর প্রোভাইডার মোঃ আতাউর রহমান তালুকদার জানান, সাধারণ চায়ের পাশাপাশি গ্রাহকদের স্বাদের কথা বিবেচনা করে এখানে বিভিন্ন ধরনের চা তৈরি করা হয়। বিশেষ করে বিভিন্ন মসলা ও উপকরণের সমন্বয়ে তৈরি চায়ের স্বাদ ও ঘ্রাণ চা-প্রেমীদের জন্য এনে দেয় ভিন্ন রকমের অভিজ্ঞতা।
এখানে পাওয়া যাচ্ছে দুধ চা, রং চা, লেবু চাসহ বিভিন্ন ধরনের চা। চায়ের সঙ্গে বিভিন্ন ধরনের মসলার ব্যবহার থাকায় প্রতিটি চায়ের স্বাদে রয়েছে আলাদা বৈশিষ্ট্য।
ব্যস্ততার মাঝে একটু সময় নিয়ে বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে বসে চায়ের আড্ডা দেওয়ার জন্যও জায়গাটি হতে পারে উপযুক্ত। বিশেষ আকর্ষণ হিসেবে মাটির কাপে পরিবেশন করা হয় চা, যা চায়ের স্বাদ ও পরিবেশনে যোগ করেছে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া।
ভুঁইয়াগাতী বাজার বাসস্ট্যান্ড চত্বরে চলাচলকারী যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাইলে ‘চা অঙ্গনে’ এসে বিভিন্ন স্বাদের চা উপভোগ করতে পারেন।
চা-প্রেমীদের উদ্দেশে ‘চা অঙ্গন’ কর্তৃপক্ষের আহ্বান—মাটির কাপে সুস্বাদু চায়ের স্বাদ নিতে চলে আসুন ভুঁইয়াগাতী বাজার বাসস্ট্যান্ড চত্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category