• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
বিশ্বাস এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান, খান রেন্ট এ কার – এখানে বিলাস বহুল এসি হায়েস প্রাইভেট কার স্বল্প খরচায় ভারা পাওয়া যায় – প্রোপাইটার মোঃ রেজাউল করিম খান। যোগাযোগ, ভূইয়াগাতি বাজার সলঙ্গা রায়গঞ্জ সিরাজগঞ্জ। মোবাইল নাম্বার- ০১৭১৩-২৭০৯১৩ উৎসবমুখর পরিবেশে রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচন, জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের ৬৫টি সিমেন্টের খুঁটি ও তিন বান্ডিল তার কাটা (৭৫০ ফিট) একটি ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার চেষ্টার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। চেয়ারম্যান হওয়ার আগেই জনসেবায় দৃষ্টান্ত, ঘুড়কায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার দুলাল চেয়ারম্যান না হয়েও জনসেবায় অনন্য দৃষ্টান্ত, ধুবিল ইউনিয়নে দোয়া ও সমর্থন প্রত্যাশী মাওলানা আব্দুল করিম সিরাজী ধুনট উপজেলা প্রেসক্লাবের ১৪ সদস্যের কমিটি গঠন চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত ঘুড়কা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম খোকন রায়গঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খানের পক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন আরিফুল ইসলাম সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ৩৮৭ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলীর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৩০ শতাংশ হারে অর্থ আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন ইউনিয়ন পরিষদের ৯ ইউপি সদস্য। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগপত্রে ইউপি সদস্যরা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় নেতাদের ৫ থেকে ৬ লাখ টাকা দিয়ে নওশের আলী অবৈধভাবে প্যানেল চেয়ারম্যান পদে আসীন হয়েছেন। এরপর থেকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৩০ শতাংশ হারে অর্থ আদায় করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে প্রকল্প না দেওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের ১ শতাংশ অর্থের কোনো হিসাব না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। নিয়মিত সভা না করে বিভিন্ন ভুয়া খরচ দেখিয়ে অর্থ লোপাট, গর্ভবতী ভাতার কার্ড করে দেওয়ার নামে ৫ থেকে ৮ হাজার টাকা করে ঘুষ গ্রহণ, গ্রাম আদালতে বিচার করার নামে অর্থ বাণিজ্য এবং ওয়ারিশান সনদ দেওয়ার ক্ষেত্রেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও অনিয়মের অভিযোগ করেছেন ইউপি সদস্যরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান নওশের আলী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সকল কাজে ইউপি সদস্যদের কেন ডাকতে হবে, এমন কোনো নিয়ম নেই।’

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category