• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই নারী, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে অনলাইন জুয়া ও অর্থ পাচারের অভিযোগে আরও ৪ জন গ্রেপ্তার পুলিশের ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন গাবতলীর রতন টাঙ্গাইলে ফায়ারডিল ও চকো সিরাপসহ দুই মাদককারবারি গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা: গাজীপুর থেকে চক্রের মূল হোতা গ্রেপ্তার তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে নবীনদের বরণ, সুসাংবাদিকতার চর্চার আহ্বান

এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই নারী, উৎকণ্ঠায় পরিবার

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আফরিনা ইয়াসমিন আশা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের নিচু কাতিলা গ্রাম থেকে মোছাঃ আশা খাতুন ও মোছাঃ লামিয়া খাতুন নামে দুই নারী নিখোঁজ হয়েছেন। গত এক সপ্তাহ ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের দাবি, প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় তারা প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন।
এ ঘটনায় নিখোঁজ দুই নারীর সন্ধান পেতে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি মোছাঃ আশা খাতুন ও মোছাঃ লামিয়া খাতুনের সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৮৭৭-৫৪৫৮২১
ভাই—আজমল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category