• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা: গাজীপুর থেকে চক্রের মূল হোতা গ্রেপ্তার তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে নবীনদের বরণ, সুসাংবাদিকতার চর্চার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজাচ্ছি: উপাচার্য পোড়াবাড়িতে বিএনপি নেতা আব্দুল বারেক মিয়ার স্মরণে কোরআনখানি ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাগমারার কালিকাপুর বাঁধ এখন পর্যটনের নতুন ঠিকানা বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত টাঙ্গাইলে কালভার্ট থেকে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রত্না খাতুন, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সুন্দর-সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে রাজশাহীর বাগমারার তাহেরপুর কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে যেখানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান আয়োজকরা।
কর্মসূচিতে উপস্থিত সবাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category