• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে অনলাইন জুয়া ও অর্থ পাচারের অভিযোগে আরও ৪ জন গ্রেপ্তার পুলিশের ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন গাবতলীর রতন টাঙ্গাইলে ফায়ারডিল ও চকো সিরাপসহ দুই মাদককারবারি গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা: গাজীপুর থেকে চক্রের মূল হোতা গ্রেপ্তার তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে নবীনদের বরণ, সুসাংবাদিকতার চর্চার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজাচ্ছি: উপাচার্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শাহ আলম শেখ,

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি লিফটের কন্ট্রোল রুম এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আগুনের ধোঁয়া বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। এ সময় তাড়াহুড়োর কারণে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হাসপাতালের ওয়ার্ডগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর রোগী ও স্বজনদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পরবর্তী সময়ে তদন্ত করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category