বিপ্লব রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং বগুড়ার গাবতলীর কৃতি সন্তান আকতার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাবতলীর বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবক শহিদুল ইসলাম রতন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কার্যালয়ে গিয়ে আকতার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শহিদুল ইসলাম রতন। সাক্ষাৎ শেষে তিনি ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়। বিশেষ করে গাবতলী উপজেলার মানুষের বিভিন্ন বিষয়, এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে তারা কথা বলেন বলে জানা গেছে।
শহিদুল ইসলাম রতন গাবতলী উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, কেন্দ্রীয় প্রযুক্তিদলের সিনিয়র সহ-সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য এবং চাকলা আজহার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সৌজন্য সাক্ষাৎকালে তিনি ডিএমপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা গাবতলীর কৃতি সন্তান আকতার হোসেনের সফলতা ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অন্যদিকে, ডিসি আকতার হোসেনও সৌজন্য সাক্ষাতের জন্য শহিদুল ইসলাম রতনকে ধন্যবাদ জানান। স্থানীয় কৃতি সন্তান হিসেবে তার দায়িত্ব ও কর্মদক্ষতা নিয়ে উপস্থিতদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়।