• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
রায়গঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত তাড়াশে অসহায় দরিদ্র সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ পায়ে ফুটবল, চোখে জাতীয় দলের স্বপ্ন—রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের লড়াই সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর কালবেলা সাংবাদিকের মেয়ে নুসাইবা, এসএসসিতে তাড়াশ উপজেলার সেরা রায়গঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রায়গঞ্জে ৮ প্রতিষ্ঠানে ১৪১ পরীক্ষার্থী, পাস করেনি কেউ রায়গঞ্জে বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

রায়গঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ঘুড়কা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প ব্যবস্থাপক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুর নবী মিঞা।

অফিসার (প্রোগ্রাম) পনুয়েল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ ম্যানেজার কে এম আবুল ফাত্তাহ, সিডিসি সভাপতি এনামুল হকসহ আরও অনেকে।

বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্টল বরাদ্দ দেওয়া হয়। স্টলগুলোতে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী তুলে ধরে। মেলায় শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিদ্যালয় নির্বাচন করা হয়। আলোচনা সভা শেষে বিজয়ী তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category