• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
তাড়াশে অসহায় দরিদ্র সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ পায়ে ফুটবল, চোখে জাতীয় দলের স্বপ্ন—রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের লড়াই সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর কালবেলা সাংবাদিকের মেয়ে নুসাইবা, এসএসসিতে তাড়াশ উপজেলার সেরা রায়গঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রায়গঞ্জে ৮ প্রতিষ্ঠানে ১৪১ পরীক্ষার্থী, পাস করেনি কেউ রায়গঞ্জে বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রাজু হত্যার বিচারের দাবিতে লাশ রেখে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

তাড়াশে অসহায় দরিদ্র সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগরে অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মা জেনারেল হাসপাতাল। ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ, স্কুলশিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ফলে অর্থের অভাবে যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তারা এ উদ্যোগের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার সুযোগ পান।

এছাড়া মা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করলে প্যাথলজি পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথাও জানানো হয়।

মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন ও সিফাত বলেন, “আমাদের স্কুলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় আমরা খুবই আনন্দিত। অসুস্থ হলেও অনেক সময় অর্থের অভাবে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে যেতে পারেন না। এখানে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করার সুযোগ পাওয়া যাচ্ছে। এতে এলাকার অনেক মানুষ উপকৃত হবেন।”

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা তোজাম্মেল হক বলেন, “এ ধরনের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো সম্ভব হয় না। এখানে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা করার সুযোগ পেয়েছি।”

অপর বাসিন্দা সুলতান হোসেন বলেন, “দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া প্রশংসনীয়। শুধু একদিন নয়, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার প্রত্যাশা করছি।”

মা জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, “অর্থ নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য।” তিনি বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category