• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
কালবেলা সাংবাদিকের মেয়ে নুসাইবা, এসএসসিতে তাড়াশ উপজেলার সেরা রায়গঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রায়গঞ্জে ৮ প্রতিষ্ঠানে ১৪১ পরীক্ষার্থী, পাস করেনি কেউ রায়গঞ্জে বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রাজু হত্যার বিচারের দাবিতে লাশ রেখে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

রায়গঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে দৈনিক করতোয়া পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি মো. রুহুল আমিন বকুলের আয়োজনে রিপোর্টার্স ইউনিটির ভূঁইয়াগাঁতী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসাইন সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী মন্ডল, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও উপজেলা বিএনপি মিডিয়া সেলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা।

এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category