• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রাজু হত্যার বিচারের দাবিতে লাশ রেখে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ বাংলার চিরচেনা রূপ সোনালী আঁশ পাট ছাড়ানোর কাজে তাড়াশের চলনবিলে ব্যস্ত মা-বোনেরা টিকটকে নতুন ধারার ভিডিও বানিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়ছেন তরুণ ক্রিয়েটর রোহান সেখ।

রায়গঞ্জে বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

শৃঙ্খলা কমিটির সভাপতি গোলাম নবী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিনুর ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি লেখাপড়ার সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের উৎসাহিত করতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category