• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ বাংলার চিরচেনা রূপ সোনালী আঁশ পাট ছাড়ানোর কাজে তাড়াশের চলনবিলে ব্যস্ত মা-বোনেরা টিকটকে নতুন ধারার ভিডিও বানিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়ছেন তরুণ ক্রিয়েটর রোহান সেখ। রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ রায়গঞ্জে আদিবাসী নারীরা পরিবার, সমাজ ও জীবিকার দায়িত্ব একসঙ্গে বহন করছেন রায়গঞ্জে বিএনপি নেতা গোলাম হোসেনের সুস্থতায় দোয়া চাইলেন কৃষকদল নেতা হাফিজুর রহমান

রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

অসচ্ছল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের স্বাবলম্বী করে তুলতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক উপকারভোগীদের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।

জানা যায়, সংসদ সদস্য ভিপি আয়নুল হক তাঁর ব্যক্তিগত অর্থায়নে এসব অটোরিকশা প্রদান করেন। সমাজের পিছিয়ে পড়া ও কর্মক্ষম অসচ্ছল মানুষের জন্য স্থায়ী আয়ের পথ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভিপি আয়নুল হক বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে একজন মানুষ নিজের পরিশ্রমে সম্মানের সঙ্গে জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন। অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতেই তাঁর এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসাইন সোহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

অটোরিকশা পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তার মাধ্যমে নিয়মিত আয় করার সুযোগ তৈরি হবে, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category