• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ বাংলার চিরচেনা রূপ সোনালী আঁশ পাট ছাড়ানোর কাজে তাড়াশের চলনবিলে ব্যস্ত মা-বোনেরা টিকটকে নতুন ধারার ভিডিও বানিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়ছেন তরুণ ক্রিয়েটর রোহান সেখ। রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ রায়গঞ্জে আদিবাসী নারীরা পরিবার, সমাজ ও জীবিকার দায়িত্ব একসঙ্গে বহন করছেন রায়গঞ্জে বিএনপি নেতা গোলাম হোসেনের সুস্থতায় দোয়া চাইলেন কৃষকদল নেতা হাফিজুর রহমান

৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, বুধবার (০৫ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারের আগে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— হোসেন আহমেদ (২৯), পিতা: বাবুল হোসেন এবং ময়ান উদ্দিন (৩৬), পিতা: জহির উদ্দিন। তারা উভয়েই সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গতিথা এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category