• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ বাংলার চিরচেনা রূপ সোনালী আঁশ পাট ছাড়ানোর কাজে তাড়াশের চলনবিলে ব্যস্ত মা-বোনেরা টিকটকে নতুন ধারার ভিডিও বানিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়ছেন তরুণ ক্রিয়েটর রোহান সেখ। রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ রায়গঞ্জে আদিবাসী নারীরা পরিবার, সমাজ ও জীবিকার দায়িত্ব একসঙ্গে বহন করছেন রায়গঞ্জে বিএনপি নেতা গোলাম হোসেনের সুস্থতায় দোয়া চাইলেন কৃষকদল নেতা হাফিজুর রহমান

রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঢাকা–বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে রায়গঞ্জ উপজেলা বিএনপি, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category