• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ বাংলার চিরচেনা রূপ সোনালী আঁশ পাট ছাড়ানোর কাজে তাড়াশের চলনবিলে ব্যস্ত মা-বোনেরা টিকটকে নতুন ধারার ভিডিও বানিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়ছেন তরুণ ক্রিয়েটর রোহান সেখ। রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ রায়গঞ্জে আদিবাসী নারীরা পরিবার, সমাজ ও জীবিকার দায়িত্ব একসঙ্গে বহন করছেন রায়গঞ্জে বিএনপি নেতা গোলাম হোসেনের সুস্থতায় দোয়া চাইলেন কৃষকদল নেতা হাফিজুর রহমান

বাংলার চিরচেনা রূপ সোনালী আঁশ পাট ছাড়ানোর কাজে তাড়াশের চলনবিলে ব্যস্ত মা-বোনেরা

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মো: মুন্না হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলার ঐতিহ্য ও গৌরবের প্রতীক সোনালী আঁশ পাট। বর্ষা মৌসুমে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল অঞ্চলে এখন পাট কাটা ও আঁশ ছাড়ানোর ধুম পড়েছে। মাঠে-ঘাটে কৃষকদের পাশাপাশি পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের মা-বোনেরাও।

ভোর থেকে শুরু করে দিনের অধিকাংশ সময় তারা পানিতে নেমে পাটের আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজে অংশ নিচ্ছেন। পারিবারিক শ্রমের মাধ্যমে কৃষকেরা উৎপাদন খরচ কমানোর পাশাপাশি দ্রুত পাট ঘরে তুলতে সক্ষম হচ্ছেন।

স্থানীয় কৃষকদের ভাষ্যমতে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভালো হয়েছে। তবে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় পরিবারের সদস্যরাই বেশি কাজ করছেন। বিশেষ করে মা-বোনদের অক্লান্ত পরিশ্রমে সময়মতো পাট প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে।

কৃষি সংশ্লিষ্টরা জানান, পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আধুনিক কৃষি প্রযুক্তির পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে পাট চাষে আরও আগ্রহ বাড়বে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

চলনবিলের সবুজ প্রকৃতি আর পানিতে দাঁড়িয়ে পাট ছাড়ানোর দৃশ্য আজও বাংলার গ্রামীণ জীবনের চিরচেনা সৌন্দর্য ও ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category