টাঙ্গাইল প্রতিনিধিঃ মোঃ সুমন মিয়া,
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ৫৫ বছর বয়সী এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মা*ম*লা*টির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দো*ষী সা*ব্যস্ত করেন। পরে আদালত তাকে যাবজ্জীবন কা*রা*দ”ণ্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় মামলার সংশ্লিষ্ট আইনজীবী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।