• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে অনলাইন জুয়া ও অর্থ পাচারের অভিযোগে আরও ৪ জন গ্রেপ্তার পুলিশের ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন গাবতলীর রতন টাঙ্গাইলে ফায়ারডিল ও চকো সিরাপসহ দুই মাদককারবারি গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা: গাজীপুর থেকে চক্রের মূল হোতা গ্রেপ্তার তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে নবীনদের বরণ, সুসাংবাদিকতার চর্চার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজাচ্ছি: উপাচার্য

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অভিজিৎ কুমার দাস
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা পারভীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাখন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, সংস্থার চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার এবং ৫নং চান্দাইকোনা ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান।
বক্তারা বলেন, গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ, বৃষ্টিপাত স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। শুধু চারা বিতরণ করলেই হবে না, এগুলো যথাযথভাবে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
তারা আরও বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছ পরিবেশের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের উপযুক্ত স্থানে এসব চারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে একদিকে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছ থেকে তারা নানা ধরনের উপকারও পাবে।
চারা বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছগুলো রোপণের পর নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধও তৈরি হবে। এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখলে স্থানীয় পর্যায়ে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category