• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে অনলাইন জুয়া ও অর্থ পাচারের অভিযোগে আরও ৪ জন গ্রেপ্তার পুলিশের ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন গাবতলীর রতন টাঙ্গাইলে ফায়ারডিল ও চকো সিরাপসহ দুই মাদককারবারি গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা: গাজীপুর থেকে চক্রের মূল হোতা গ্রেপ্তার তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে নবীনদের বরণ, সুসাংবাদিকতার চর্চার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজাচ্ছি: উপাচার্য

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তারিকুল ইসলাম মানিক, টাঙ্গাইল প্রতিনিধি—

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু এমপি উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। বক্তব্যে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে সবার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category