• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’ রায়গঞ্জে মাওলানা সাঈদ আহমেদ সাইদুলকে ঘিরে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী

ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে আধুনিক সৌন্দর্যসেবা প্রদানের লক্ষ্যে ‘সুষ্মিতা বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভূঁইয়াগাঁতী হাবিব বাসস্ট্যান্ড এলাকায় পার্লারটির উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে সুষ্মিতা বিউটি পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন ও আব্দুল কুদ্দুস মন্ডল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদার, মার্কেট মালিক হাবিবুর রহমান এবং সুষ্মিতা বিউটি পার্লারের স্বত্বাধিকারী সুষ্মিতাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অতিথিরা সুষ্মিতা বিউটি পার্লারের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পার্লারের স্বত্বাধিকারী সুষ্মিতা জানান, ভূঁইয়াগাঁতী ও আশপাশের এলাকার নারী ও কিশোরীদের জন্য আধুনিক ও মানসম্মত সৌন্দর্যসেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

উদ্বোধন শেষে অতিথিরা পার্লারের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের নিয়ে কেক কেটে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category