বিপ্লব রহমান, বগুড়া গাবতলী,
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বগুড়া অঞ্চলের ২৭৩ জন বীমা গ্রাহকের ২ কোটি ৩৭লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ায় টিএমএসএস মিলনায়তনে এ ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক্ষ ও প্রকল্প পরিচালক মোস্তাফিজুর মিলুর সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র রহমান মিলুর সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈম, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, আল-বারাকাহ্ ইসলামী
ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক, আল আমিন বিনা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলাম একুশে টেলিভিশন ও দৈনিক আজকালের খবরের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম প্রমুখ। ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ ২৭৩ জন বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।