• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর বাগমারায় মসজিদে নামাজ পড়তে গিয়ে ব্যাগ হারালেন এক ব্যক্তি সিসিটিভি ক্যামেরায় সনাক্তের চেষ্টা  টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯ সলঙ্গায় বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মিজানুর রহমান (এমএ), আলোচনায় আরও কয়েকজন টাঙ্গাইল শহরে ডিবি (দক্ষিণের) বিশেষ চেকপোস্ট ও অভিযান উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তর করতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মাদকবিরোধী র‍্যালির মধ্য দিয়ে ভায়েটা আদর্শ গ্রাম জনকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

তারিকুল ইসলাম মানিক, টাঙ্গাইল প্রতিনিধি—

টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেফতারি পরোয়ানামূলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে পুলিশ ৪ হাজার ১৬৩ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন এবং ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category