নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাবিল হোসেন আকন্দ ১৬ মাইল বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সরকার নাবিল, ছাত্রনেতা শাহীন, ইউনিয়ন বিএনপির নেতা শাহীন তালুকদার এবং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময়কালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনগণের পাশে থেকে কাজ করা এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাবিল হোসেন আকন্দ বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হতে পারলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। এলাকার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাবিল হোসেন আকন্দের জন্য দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।