• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
চান্দাইকোনা গরুর হাটে ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরি অভিযুক্ত গ্রেফতার,উদ্ধার ৯৫ হাজার টাকা তাড়াশের চলনবিলে নতুন পানির টাটকা মাছের সমারোহ শিক্ষকদের আন্তরিকতাই শিক্ষার মানোন্নয়নের চাবিকাঠি: এমপি আয়নুল হক রায়গঞ্জে ১৬ বছরের কিশোরের বাড়িতে প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন, এলাকায় চাঞ্চল্য চান্দাইকোনায় জমকালো ঘোড়দৌড়, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক এমপি চলনবিলে রিং জালের তাণ্ডব, নিধন হচ্ছে ডিমওলা মা মাছ ও পোনা ভূইয়াগাতি আশ্চর্য পাড়ায় রাস্তা ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী কাদায় ডুবে জনদুর্ভোগ, খোকসাহাট-সরাইদহ সড়কে দ্রুত উন্নয়নের আহ্বান জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাড়াশের চলনবিলে নতুন পানির টাটকা মাছের সমারোহ

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোঃ মুন্না হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বর্ষার নতুন পানিতে দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিলে শুরু হয়েছে টাটকা দেশীয় মাছ ধরা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন বিল, খাল ও জলাশয়ে জেলেদের জালে ধরা পড়ছে শিং, মাগুর, কৈ, টেংরা, পুঁটি, খলিশা, টাকি, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। এতে স্থানীয় বাজারগুলোতে বেড়েছে টাটকা মাছের সরবরাহ, আর ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।

স্থানীয় জেলেরা জানান, বর্ষার নতুন পানির কারণে মাছের বিচরণ ও প্রজনন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ভোর থেকে জেলেরা বিভিন্ন ধরনের জাল নিয়ে বিলে মাছ ধরতে নামছেন। ধরা পড়া মাছ স্থানীয় বাজারে বিক্রি করে তারা ভালো দাম পাচ্ছেন, ফলে তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন পানির দেশীয় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। প্রতিদিন ভোরে চলনবিল থেকে আসা টাটকা মাছ কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। স্বাদ ও পুষ্টিগুণের কারণে দেশীয় মাছের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

এদিকে মৎস্যসংশ্লিষ্টরা বলছেন, চলনবিলের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের উৎপাদন ধরে রাখতে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই ভবিষ্যতেও চলনবিল তার প্রাকৃতিক ঐতিহ্য ও দেশীয় মাছের সমৃদ্ধি বজায় রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category