গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার পলাশবাড়ী এলাকার একটি মন্দির থেকে প্রতিষ্ঠাতা হরিদাসকে ডিবি (গোয়েন্দা) পুলিশ গ্রেফতার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, গত রাত আনুমানিক ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল মন্দিরে গিয়ে হরিদাসকে আটক করে নিয়ে যায়। তবে ঠিক কোন অভিযোগে বা কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই গ্রেফতারের প্রকৃত কারণ জানতে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে তা জানানো হবে।