• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রাজু হত্যার বিচারের দাবিতে লাশ রেখে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ বাংলার চিরচেনা রূপ সোনালী আঁশ পাট ছাড়ানোর কাজে তাড়াশের চলনবিলে ব্যস্ত মা-বোনেরা টিকটকে নতুন ধারার ভিডিও বানিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়ছেন তরুণ ক্রিয়েটর রোহান সেখ। রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ ডাউন

Reporter Name / ৭৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বহু ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেকেই লগইন, ফিড লোডিং এবং বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাতের দিকে বিভ্রাটের বিষয়টি সামনে আসে। সংবাদমাধ্যম ইউনিলেইডের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে না পারার অভিযোগ জানিয়েছেন।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফাস্টডাউনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি ছিল।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেকের অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। কেউ পুনরায় লগইন করতে পারছেন না, আবার কেউ ফেসবুকের নিউজফিড লোডিং সমস্যার মুখোমুখি হচ্ছেন।

তবে এই প্রযুক্তিগত সমস্যার কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। কত সময়ের মধ্যে সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়েও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের ভোগান্তির অভিজ্ঞতা শেয়ার করছেন। আকস্মিক এই বিভ্রাটে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category