বিপ্লব রহমানের তথ্যচিত্র দেখুন বিস্তারিত,
আসন্ন গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণ সংযোগ শেষে লিফলেট বিতরণ সহ জয়ভোগা গ্রামে এক জাঁকজমকপূর্ণ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং গাবতলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সম্রাট মাহারুফ।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট মাহারুফ এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নাড়ুয়ামালা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি এবং যুবদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।