• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল রায়গঞ্জের বার বার কারাবরণকারী নেতা ৪নং ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ গোলাম সারোয়ার দুলাল, চেয়েছেন দোয়া ও সমর্থন আসন্ন রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ আব্দুল হামিদ খান শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় রায়গঞ্জের ধানগড়া বাজারে আধুনিক হেয়ার কাটিং ও জেন্টস পার্লার ‘ঢাকা’—সৌন্দর্যচর্চায় নতুন সংযোজন জন্মভূমির মাটিতে উঠান বৈঠক, ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব খন্দকারকে ঘিরে জনসমাগম রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল জনসেবার অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী ফরহাদ রেজা, অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় শ্রেণিকক্ষ সংকট নিরসনে রায়গঞ্জে মুরাদপুর মাদ্রাসায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভবন নির্মাণের উদ্বোধন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে পরীমনি, আত্মসমর্পণ করে চাইলেন জামিন

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় রায়গঞ্জ উপজেলার ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। সরিষার আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম মাস্টার, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজনসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

কৃষি প্রণোদনার মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category