• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ টাঙ্গাইল সদর উপজেলার ৬ নম্বর পোড়াবাড়ী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রাজু আহম্মেদ (৩০)-কে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পরে তাকে নিয়মিত মামলার প্রক্রিয়া অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার এফআইআর নং-৫, তারিখ ৬ জুলাই ২০২৬ এবং জিআর নং-৮৬, তারিখ ৬ জুলাই ২০২৬-এর মামলার তদন্তে রাজু আহম্মেদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজু আহম্মেদ রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ (হাসপাতালের সামনে) এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে। তার মায়ের নাম মোছাঃ হাসি খাতুন।
মামলাটিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৪৪৮/৩৩২/৩৫৩/৪২৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
পরে পুলিশ তাকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। মামলাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category