• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
রায়গঞ্জে বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রাজু হত্যার বিচারের দাবিতে লাশ রেখে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানাপুলিশ রায়গঞ্জে ১০ জন উপকারভোগীর মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক রায়গঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ বাংলার চিরচেনা রূপ সোনালী আঁশ পাট ছাড়ানোর কাজে তাড়াশের চলনবিলে ব্যস্ত মা-বোনেরা টিকটকে নতুন ধারার ভিডিও বানিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়ছেন তরুণ ক্রিয়েটর রোহান সেখ।

আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা 

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, 

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৩-০ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তারা। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক ভলি শট নেন আর্জেন্টাইন ডিফেন্ডার বারকো। মাটি ঘেঁষে নেওয়া তার শটটি আইসল্যান্ডের গোলপোস্টের ভেতরের কোণ দিয়ে সরাসরি জালে জড়ায়। পুরো ডাইভ দিয়েও বলের নাগাল পাননি আইসল্যান্ডের গোলরক্ষক। চমৎকার এই গোলটিতেই ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। 

গোলটি দেখে, উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার সাইডবেঞ্চ। এই এক গোলের লিডে থেকেই বিরতিতে যায় স্কালোনির দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মাঠে নামেন মহাতারকা লিও। মাঠে নামার ৫ মিনিট পরই সফল স্পট কিকে দলকে ২-০ গোলের লিড এনে দেন লিও। তবে, স্পট কিকের পূর্বে লাউতারোকে দারুণ এক পাস দিয়েছিলেন মেসি। সেই পাসে গোলও হতেই যেতো, তবে, আইসল্যান্ডের গোলরক্ষক ফাউল করে গোলটি থামিয়ে দেন ম্যাচের শেষ দিকে আলমাদার গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category