• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

রায়গঞ্জে ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়ক অবরোধ

Reporter Name / ১৯৩ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক,

​সিরাজগঞ্জের রায়গঞ্জে আকস্মিক ঝড়ে উপড়ে পড়েছে বিশাল গাছ। এতে ধামাইনগর ইউনিয়নের বাঁকাই তালতলা এলাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। সড়কের দুপাশে আটকা পড়েছে দূরপাল্লার বাসসহ অসংখ্য যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই তালতলা এলাকা। ঝড়ের তীব্রতায় সড়কের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে সরাসরি মূল রাস্তার ওপর আছড়ে পড়ে।

​গাছটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় মুহূর্তের মধ্যেই ওই সড়কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

হঠাৎ করেই ঝড় শুরু হলো, আর চোখের সামনে গাছটা উপড়ে পড়লো। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে, কিন্তু রাস্তা পুরো ব্লক।

রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুপাশে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। আটকা পড়েছে সাধারণ যাত্রী, পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার যানবাহন। বিশেষ করে এই তীব্র গরমে বাসের ভেতর আটকে থাকা শিশু ও বৃদ্ধদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

​স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে গাছটি দ্রুত কেটে রাস্তা সচল করার চেষ্টা চালানো হচ্ছে। তবে গাছটি বিশাল হওয়ায় পুরোপুরি সড়ক পরিষ্কার করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান।

​দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিস বা গাছ কাটার দল এসে রাস্তাটি পরিষ্কার করবে এবং জনদুর্ভোগ কমবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগী চালকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category