• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ,সিরাজগঞ্জ,প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের জয়সাগর উত্তরপাড়া এলাকায় মসজিদ কমিটি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়সাগর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে গত শনিবার ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টার দিকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতান্ড একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগকারী পক্ষের দাবি, বৈঠক চলাকালে মসজিদ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী সবুজের ওপর হামলা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় এবং কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আহসানুজ্জামান বলেন দুই পক্ষই অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব

মসজিদ কমিটি নিয়ে সৃষ্ট বিরোধ দ্রুত সমাধান করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category