• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ টাঙ্গাইল সদর উপজেলার ৬ নম্বর পোড়াবাড়ী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
oplus_0

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে দেওড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে দেশিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি শাকিলসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠকে কেন্দ্র করে পূর্বের বিরোধ ও মামলা প্রত্যাহার না করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দেওড়া বাজার এলাকায় অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে দেশিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি শাকিল ছাড়াও হাসিনা বেগম, মো. আব্বাস আলী ও শাহেদা বেগমের নাম জানা গেছে। এ ঘটনায় হাসান আলী (৪৫), পিতা—মৃত শাহজাহান আলী, আহত হয়েছেন বলেও জানা গেছে।
অন্যদিকে, হামলার অভিযোগ ওঠা মো. জাহাঙ্গীর আলম বলেন, রাতে কয়েকজন তার স্থাপনা ভাঙতে এলে তিনি বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ছাত্রদল নেতা শাকিল মাথায় টিনের আঘাতে আহত হন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় দোকানদার ফজলার রহমানের দোকান ও স্থাপনা নিয়ে বিরোধের বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র/হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category