• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ টাঙ্গাইল সদর উপজেলার ৬ নম্বর পোড়াবাড়ী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে এখনো আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ জীবনে এসেছে নানা পরিবর্তন। বদলে গেছে মানুষের জীবনযাপন ও সেবা গ্রহণের ধরন। এর মধ্যেও হারিয়ে যেতে বসা গ্রামের ঐতিহ্যবাহী নাপিতের পেশা ধরে রেখেছেন সানা শীল।

দীর্ঘ ২০ বছর ধরে গ্রামের মানুষের চুল-দাড়ি কাটাসহ নানা সেবা দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। একসময় গ্রামের হাট-বাজার কিংবা বাড়ির উঠানে নাপিতের উপস্থিতি ছিল খুবই স্বাভাবিক দৃশ্য। সঙ্গে আধুনিক সেলুনের সংখ্যা বাড়লেও সানা শীল এখনো ঐতিহ্যবাহী এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন।

সানা শীলের কাছে নাপিতের কাজ শুধু জীবিকা নয়, এটি তার পারিবারিক ঐতিহ্যেরও অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পেশার মাধ্যমে তিনি গ্রামের মানুষের সঙ্গে গড়ে তুলেছেন আন্তরিক সম্পর্ক। পরিচিত মানুষদের বাড়িতে গিয়ে কিংবা নির্দিষ্ট স্থানে বসে তিনি নিয়মিত সেবা দিয়ে থাকেন।

সানা শীল বলেন, এই কাজ আমাদের পুরোনো পেশা। আধুনিকতার কারণে অনেক কিছু বদলে গেলেও আমি এখনো এই পেশা ধরে রেখেছি। মানুষের সেবা করতে পারছি—এটাই আমার ভালো লাগে।”

স্থানীয়রা মনে করেন, আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ পেশা ও ঐতিহ্য ধরে রাখতে সানা শীলের মতো মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। তার মতো মানুষদের কর্মজীবনের গল্প শুধু একটি পেশার গল্প নয়, বরং গ্রামীণ সমাজের পরিবর্তন ও ঐতিহ্যের ধারাবাহিকতারও প্রতিচ্ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category