• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

শেরপুর থেকে ভাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হলেন সজিব

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬
oplus_32

নিজস্ব প্রতিবেদক,

একটি মায়ের বুক খালি করে, একটি পরিবারের সবটুকু হাসি কেড়ে নিয়ে কোথায় হারিয়ে গেল ১৮ বছরের ছেলেটি? সে তো আর সবার মতো স্বাভাবিক নয়, নিজের ভালো-মন্দ বোঝার ক্ষমতাটুকুও যে তার নেই! বলছি, বগুড়া জেলার শেরপুর থানার হাপুনিয়া গ্রামের মৃত মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ সজিব ইসলাম-এর কথা। বয়স মাত্র ১৮ বছর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ছেলেটি মানসিক ভারসাম্যহীন।
​গত ৩০ তারিখ রোজ শনিবার আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটে সজিব বগুড়া জেলার শেরপুর থেকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা গ্রামে তার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু নিয়তির কী নিষ্ঠুর খেলা… সে আর ভাইয়ের বাড়িতে পৌঁছায়নি। শেরপুর আর রায়গঞ্জের মাঝখানের কোনো এক অজানা পথে হারিয়ে গেছে সজিব। তারপর থেকে আজ অবধি তার আর কোনো খোঁজ মেলেনি। মোঃ সজিব ইসলাম (১৮) বছর সে ছিলো মানসিক ভারসাম্যহীন, গ্রাম হাপুনিয়া, শেরপুর, বগুড়া, মৃত বাবার এই সন্তানটি আজ কোথায়, কেমন আছে, কেউ জানে না। হয়তো এই তপ্ত রোদে কিংবা অন্ধকারের মাঝে ক্ষুধার্ত পেটে ছটফট করছে সে। একটুখানি আশ্রয়ের জন্য, মায়ের কোলের জন্য হয়তো তার অবুঝ মনটা কাঁদছে। বাড়িতে তার মা আর স্বজনরা পথ চেয়ে বসে আছে—কখন ফিরে আসবে তাদের কলিজার টুকরো। সজিবের নিখোঁজ হওয়ায় পুরো পরিবার আজ দিশেহারা, কান্নায় ভেঙে পড়েছে তার আপনজনেরা। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই মানসিক ভারসাম্যহীন ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, বা কোথাও তাকে দেখে থাকেন, তবে দয়া করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আপনার একটি ছোট প্রচেষ্টা ফিরিয়ে দিতে পারে একটি মায়ের কোল, বাঁচাতে পারে একটি পরিবারকে। মোবাইল নম্বর,০১৩১২৩৬৯৬১৩, অথবা নিকটস্থ থানা, শেরপুর থানা, বগুড়া / রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ।
আসুন, আমরা সজিবকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে যার যার জায়গা থেকে একটু শেয়ার করি, একটু খোঁজ নিই। মানুষ তো মানুষেরই জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category