• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

টাঙ্গাইল মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৭ জন আহত

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ সংলগ্ন উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category