• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

রায়গঞ্জের ধানগড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট সেবনকালে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট সেবনকালে দুই যুবককে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে । পরে স্বাস্থ্য পরীক্ষায় ইয়াবা সেবনের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন, ধানগড়া ডাক্তারপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে, আদিলুজ্জামান (২৪), ও একই গ্রামের শাহজামালের ছেলে, মোঃ সাইমুন সিয়াম (১৯)।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়গঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এসময় সন্ধ্যা প্রায় ৬টা ৫ মিনিটে ধানগড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ধানগড়া উপজেলা বনবিভাগ অফিস সংলগ্ন পাঠান ফিলিং স্টেশনের সামনে রাস্তার পূর্ব পাশে দুই ব্যক্তি মাদক সেবন করছেন। সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category