• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বসানো হয়েছে বাঁশের ব্যারিকেড ‘বাঁশকল’ চেকপোস্ট।

রাতের আঁধারে চোরাকারবারি ও অপরাধীদের তৎপরতা বন্ধে গ্রাম পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে চেকপোস্ট বসানো হয়েছে।

​জানা যায়, তাড়াশ থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। গভীর রাতে চলাচলকারী সন্দেহজনক যানবাহন ও ব্যক্তির নজরদারি রাখা হচ্ছে এসব চেকপোস্টে।

শনিবার (২৬ শে সেপ্টেম্বর) দিবাগত রাতে তাড়াশের বিভিন্ন বাঁশকল চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা’র পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। পরিদর্শনকালে পুলিশ,গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় দায়িত্বরত সদস্যদের কাজ আরও কার্যকর ও নিরাপদ করতে তাদের হাতে টর্চলাইট ও বাঁশি তুলে দেন। পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফরসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

​তাড়াশ থানা সূত্রে জানা যায়, তাড়াশ থানা এলাকায় গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থান চিহ্নিত করে বাঁশকল স্থাপন করা হয়েছে। এসব চেকিং পয়েন্টে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category