• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ, ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা ভুঁইয়াগাতী বাজারে ‘চা অঙ্গন’—মাটির কাপে নানা স্বাদের চায়ের আয়োজন নির্বাচিত হওয়ার পর নয়, আগেই কাজ করতে চাই’—ধুবিলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া দড়িপাড়া এলাকায় অটোরিকশাচালক মোকলেছুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে প্রতিবেশীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ফ্রিজ, শোকেজ, বাক্স, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক মোকলেছুর রহমান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মোকলেছুর রহমানকে নগদ ৫ হাজার টাকা অনুদান দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, “অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দুর্দশা দেখে ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সমাজের বিত্তবান ও স্থানীয়দের এগিয়ে আসা প্রয়োজন।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি আমরা জেনেছি। ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী সম্ভব হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।”

অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে আর্থিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category