• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আফরিন ইয়াসমিন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ব্যস্ততম মাদারীগঞ্জ থেকে ভবানীগঞ্জ যাওয়ার পাকা রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় ব্যাপক আগাছা ও জঙ্গল জন্ম নিয়েছে। এর ফলে রাস্তাটি চিকন বা সংকুচিত হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। অবিলম্বে এই আগাছা কেটে রাস্তাটি চলাচলের উপযোগী করতে উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদারীগঞ্জ হতে ভবানীগঞ্জ পর্যন্ত সংযোগকারী এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন এবং হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার দুই ধারের ঝোপঝাড় ও বড় বড় আগাছার কারণে সড়কের প্রকৃত প্রস্থ বোঝা যায় না। বিপরীত দিক থেকে কোনো গাড়ি এলে সাইড বা গাড়ি রাস্তার পাশে নামানোর কোনো সুযোগ থাকে না। ফলে প্রতিনিয়ত মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও পথচারীদের। বিশেষ করে রাতের বেলায় এই আগাছার কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে।

স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাস্তাটির দুই ধার পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। গ্রামীণ এই জনপদের গুরুত্বপূর্ণ এই সড়কে দ্রুত জঙ্গল পরিষ্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী চালক সমাজ জরুরি ভিত্তিতে বাগমারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে শ্রমিক লাগিয়ে রাস্তার দুই পাশের আগাছা ও জঙ্গল কেটে রাস্তাটি সম্পূর্ণ প্রশস্ত ও নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category