• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
তাড়াশে দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন মাসুদ ত্যাগ-নির্যাতনের রাজনীতি থেকে চেয়ারম্যান প্রার্থী, আলোচনায় আব্দুল কুদ্দুস মন্ডল এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই নারী, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে অনলাইন জুয়া ও অর্থ পাচারের অভিযোগে আরও ৪ জন গ্রেপ্তার পুলিশের ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন গাবতলীর রতন টাঙ্গাইলে ফায়ারডিল ও চকো সিরাপসহ দুই মাদককারবারি গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা: গাজীপুর থেকে চক্রের মূল হোতা গ্রেপ্তার

তাড়াশে দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন মাসুদ

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ০৮ নং দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। দিন যত গড়াচ্ছে, প্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণায় ততই মুখরিত হয়ে উঠছে পুরো ইউনিয়ন। নির্বাচনী এই উত্তাপের মাঝে গণসংযোগে চরম ব্যস্ত সময় পার করছেন তৃণমূল থেকে উঠে আসা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ।

​দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ স্থানীয় রাজনীতিতে এক সুপরিচিত ও গ্রহণযোগ্য মুখ। তিনি দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দক্ষতার সঙ্গে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন।

​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় বুধবার তিনি ইউনিয়নের ক্ষীরপোতা, চন্ডিভোগ ও কুমাল্লু গ্রামের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

ভোটারদের সাথে কুশল বিনিময়, প্রবীণদের কাছ থেকে দোয়া প্রার্থনা এবং তরুণদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যাপক সমর্থন আদায় করছেন তিনি।

​উক্ত গণসংযোগ ও মতবিনিময়কালে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানি, দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন এবং দেশীগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাফফর হোসেনসহ দলের স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, “আমি অবহেলিত দেশীগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নে আজীবন কাজ করতে চাই। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে এই ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তরিত করাই আমার মূল অঙ্গীকার। ইউনিয়নবাসীর সুখে-দুঃখে আমি যেমন অতীতে পাশে ছিলাম, আগামীতেও একইভাবে নিজেকে উৎসর্গ করতে চাই।”

​স্থানীয় সূত্রে জানা যায় , তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত রাজনৈতিক নেতা সাংগঠনিক দক্ষতার কারণে ইতিমধ্যেই নির্বাচনী দৌড়ে বেশ সুবিধাজনক ও শক্ত অবস্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category