তারিকুল ইসলাম মানিক, টাঙ্গাইল প্রতিনিধি—
অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত পয়েন্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন ধরনের যানবাহনে কঠোর নজরদারি ও তল্লাশি চালানো হয়। একই সঙ্গে কিশোর গ্যাং প্রতিরোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডিবি দক্ষিণের কর্মকর্তারা জানান, টাঙ্গাইল শহরসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।