মোঃ সুমন মিয়া,
ফেসবুক পেজে ৮ বছরের নিষ্পাপ শিশু হাসানের করুণ অবস্থা ও অসহায় বাবার আকুতির খবরটি প্রচারিত হওয়ার পর মুহূর্তের মধ্যেই তা নজর কাড়ে টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক (ডিসি) স্যারের। খবরটি দেখামাত্রই তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি গ্রহণ করেন এবং শিশু হাসানের চিকিৎসার পুরো দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।
বর্তমানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হাসানের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
সকল প্রশংসা মহান আল্লাহর। সেই সাথে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই টাঙ্গাইলের জেলা প্রশাসক স্যারকে, যিনি সংবাদ পাওয়ার পরপরই এমন দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নিয়েছেন।