• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মিজানুর রহমান (এমএ), আলোচনায় আরও কয়েকজন টাঙ্গাইল শহরে ডিবি (দক্ষিণের) বিশেষ চেকপোস্ট ও অভিযান উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তর করতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মাদকবিরোধী র‍্যালির মধ্য দিয়ে ভায়েটা আদর্শ গ্রাম জনকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আদি যুগের দিনগুলো সাবেক স্ত্রী রেশমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ, সংবাদ সম্মেলনে রুবেল গাবতলীর নাড়ুয়ামালা হাইস্কুলের পক্ষ হতে  সভাপতি সম্রাট-কে ফুলেল শুভেচ্ছা টাঙ্গাইলে ৮ বছরের অসুস্থ হাসানের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক সিমে ডাবল সেঞ্চুরি ডিমের চমক—ডজন মাত্র ১৮০ টাকা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের এক গৃহবধূকে পথরোধ করে অনৈতিক প্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা খাতুন (৩৩) বাদী হয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত ব্যক্তি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের মৃত হারান আলীর ছেলে মোঃ মোকলেছ (৫০)। ভুক্তভোগী ফাতেমা খাতুন একই গ্রামের মো. দুলালের স্ত্রী।

​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী ফাতেমা খাতুন স্বামী ও সন্তান নিয়ে বসবাস করা একজন গৃহিনী। অভিযুক্ত মোকলেছ দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক সম্পর্কের জন্য কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় এবং বিষয়টি স্বজনদের জানালে অভিযুক্ত মোকলেছ ক্ষিপ্ত হয়ে তাঁকে হুমকি দিতে থাকেন।

​গত ২৫ আগস্ট দুপুর ১২:৩০ টার দিকে ফাতেমা খাতুন তাঁর স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার পথে উপজেলার বস্তুল বাজারের পাকা রাস্তায় মোকলেছ তাঁর পথরোধ করে। এ সময় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা চালালে ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন।
​পরে অভিযুক্ত মোকলেছ সকলকে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

​পরবর্তীতে পারিবারিকভাবে ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগী ফাতেমা খাতুন তাড়াশ থানায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থার আবেদন জানিয়ে এ লিখিত অভিযোগ দায়ের করেন।

​এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category